রাজধানীর ব্যস্ততম প্রবেশপথগুলোর একটি বাবুবাজার ব্রিজ। সকাল হলেই গাড়ির সারি, হর্ন আর মানুষের ভিড়ে যেন নাভিশ্বাস ওঠে এখানে। কিন্তু যানজটের এই দৃশ্যের আড়ালে এখানে গড়ে উঠেছে বহুস্তরের চাঁদাবাজির এক মহাকেন্দ্র। উপরি চলে ছিনতাই। ব্রিজের দুই প্রান্তে সিএনজিচালিত অটোরিকশা ও অটোভ্যানের অবৈধ স্ট্যান্ড, দুপাশে হাঁটার জায়গায় কাঁচাবাজার, ভোরে মুরগিবোঝাই গাড়ি থামিয়ে টাকা আদায় আর সন্ধ্যা নামলে ছিনতাই এখানকার নিত্যকার চিত্র। অভিযোগ রয়েছে, এসব নিয়ন্ত্রণ করছে একাধিক চক্র। তাদের কাছ থেকে নিয়মিত বখরা পান কিছু রাজনৈ...