মানুষের জীবনে শৈশব ও বার্ধক্য এমন দুটি সময়, যখন সে অন্যের সহযোগিতার সবচেয়ে বেশি
মুখাপেক্ষী থাকে। শৈশবে সন্তান যেমন বাবা-মায়ের স্নেহ, যত্ন ও
ত্যাগের ওপর নির্ভরশীল থাকে, তেমনি বার্ধক্যে বাবা-মা সন্তানের সহায়তা ও ভালোবাসার
প্রত্যাশা করেন। কিন্তু আধুনিক সমাজের এক নির্মম বাস্তবতা হলো, অনেক বৃদ্ধ
বাবা...