ক্লাসে ভুল উত্তর দিয়ে সহপাঠীদের হাসি শোনা, সবার সামনে হেঁটে যাওয়ার সময় হঠাৎ হোঁচট খাওয়া কিংবা স্বজনদের সামনে কোনো শব্দের ভুল উচ্চারণ–এমন অভিজ্ঞতা কমবেশি সব শিশুর জীবনেই আসে। পুরো ঘটনাটি হয়তো ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, কয়েক বছর পার হয়ে যাওয়ার পরও শিশুটি হয়তো স্পষ্ট মনে রাখতে পারে ঠিক কে তার দিকে তাকিয়ে হেসেছিল বা কে কী মন্তব্য করেছিল।বড়দের কাছে এসব ঘটনা নিতান্তই ছোটখাটো ভুল, যা সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার কথা। কিন্তু শিশুদের জন্য আসল গল্পটা শুরু হয় এখান থেকেই...