ইসলামে কোরআনের পর দ্বিতীয় প্রধান শরয়ি দলিল হলো
রাসুলুল্লাহ (সা.)-এর সহিহ সুন্নাহ বা হাদিসসমূহ। তাই হাদিস বলে কোনো কথা, কাজ বা
অনুমোদন মিথ্যাভাবে প্রচার করা অত্যন্ত গুরুতর অপরাধ। আল্লাহ তাআলা বলেছেন, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ করো না।’ (সুরা আল-ইসরা, আয়াত : ৩৬)।
এ আয়াত মুসলিমকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার শিক্ষা দেয়।
রাসুলুল্লাহ (সা.) নিজেই তার নামে মিথ্যা বলার ভয়াবহ
পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্য...