দেশের তাঁতশিল্পের উন্নয়ন, পণ্যের মান বৃদ্ধি ও তাঁতিদের দক্ষতা বাড়াতে ১৩০ কোটি টাকার বেশি ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের আওতায় বগুড়ার কাহালু ও কুষ্টিয়ার কুমারখালীতে দুটি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণকাজ চলতি অক্টোবর মাসে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কুমারখালী ও রাজধানীর কারওয়ান বাজারে দুটি মার্কেট প্রমোশন সেন্টারও এ মাসে উদ্বোধন করা হবে। তবে কয়েকটি স্থাপনার নির্মাণ ও আনুষঙ্গিক কাজ এখনো বাকি।
‘বাংলাদেশ তাঁত বোর্ডের আওতায় পাঁচটি বেসিক সেন্টারে পাঁচটি প্র...