টানা শ্রমিক আন্দোলনের মুখে মারাত্মক সংকটে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। গত দুই দিনে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে উৎপাদন স্তব্ধ হয়ে প্রায় ৮৫০ কোটি (৭ কোটি মার্কিন ডলার) টাকার রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ মঙ্গলবার থেকে সারা দেশের সব পোশাক কারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএ। তবে হামলা, ভাঙচুর ও সহিংসতার আশঙ্কায় কারখানার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে তাদের উদ্বেগ এখনো কাটেনি।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, শুধু গতকাল সোমবারই ঢাকা, গাজীপুর, সাভার ও আশ...