প্রথম
ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে
বিধ্বস্ত হয়েছিল তারা। এশিয়ান গেমসের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দল
দক্ষিণ কোরিয়ার কাছে খেল ৬
গোল। দুই ম্যাচে ১৬
গোল খেয়ে বাংলাদেশ কোচ
পিটার বাটলার মনে করিয়ে দিচ্ছেন
কঠিন বাস্তবতাকেই।
ম্যাচ
শেষে সংবাদ সম্মেলনে পিটার বাটলার অকপটে স্বীকার করেছেন, ‘সত্যি বলতে ৬-০
ব্যবধানটা আমার কাছে একটু
বেশিই নিষ্ঠুর মনে হয়েছে। কিন্তু
আমরা এমন এক দল,
একটা গোল হজম করলে
পরপর তিনটা হজম করে ফেলি।
কখনো কখনো আমরা পাথরের
মতো শক্ত ও দৃঢ়,
আবার কখনো ফুটো হয়ে
যা...