রংপুরে কৃষক মোকছেদুল ইসলাম বাচ্চু মিয়া (৬৫) হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, সব আসামিকে গ্রেপ্তার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন এলাকাবাসী ও স্বজনরা।আজ শুক্রবার বিকেলে পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।এ সময় ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।আন্দোলনকার...