প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ অভিযানে নেমেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার বিস্তৃত বনভূমি পুনরুদ্ধারে চলছে এই উচ্ছেদ অভিযান। এতে আশ্রয়হীন হয়ে পড়ে ৫০০ পরিবার, যার অধিকাংশই মুসলমান। এই অভিযানকে প্রশাসনের ‘রুদ্ররূপ’ আখ্যা দিয়ে বিতর্কের মুখেও পড়েন তিনি।
গতকাল বুধবার দ্য হিন্দুর খবরে বলা হয়, ১৭ ও ১৮ অক্টোবর আসামের তিনটি জেলা নগাঁও, হোজাই এবং গোলাঘাটের সংরক্ষিত বনাঞ্চলে একযোগে চালানো হয় এই অভিযান। সবচেয়ে বড় অভিযান চলে নগাঁও জেলার লুতুমারি লংজাপ সংরক্...