যশোরের বাঘারপাড়ায় স্থানীয় যুবদল নেতা রুবেল হোসেনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা ফুয়েল স্টেশনের কাছে ঘটেছে ঘটনাটি। নিহত রুবেলের বাড়ি উপজেলার তেলিধান্যপুড়া গ্রামে। তিনি ছিলেন উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম এসব নিশ্চিত করেছেন। তিনি জানালেন, রুবেলের ছোট বোনের দেবর রাব্বিকে হত্যাকারী হিসেবে সন্দেহ পরিবারের। আগের কোনো বিরোধের জেরে তিনি আজ রুবেলকে কুপিয়ে পালিয়ে যান।...