কুয়েতের অন্যতম জনবহুল ও বাংলাদেশী অধ্যুষিত আলোচিত এলাকা জিলিব আল-শুইউখে স্থায়ীভাবে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন।নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা এবং একাধিকবার সতর্ক করার পরও স্বেচ্ছায় অবৈধ অংশ সরিয়ে না নেওয়ায় প্রথম ধাপে ২৬৩টি সম্পত্তির বিরুদ্ধে উচ্ছেদ ও ভাঙচুর অভিযান শুরু করেছে কুয়েত মিউনিসিপালিটি। এই পদক্ষেপে শহরের নিরাপত্তা ও অবকাঠামোগত শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের আপসহীন মনোভাবের একটি বহিঃপ্রকাশ পরিলক্ষিত হয়েছে।উচ্ছেদ কার্যক্রমের পরিধি এখানেই শেষ হচ্ছে না, বরং এর ধারাবা...