উত্তর আমেরিকার দেশ কানাডায় যাওয়া এবং সেখানে স্থায়ী হওয়া অনেকের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে অনেক কাঠখড় পুড়িয়ে কানাডায় পাড়ি দেন বাংলাদেশের অসংখ্য মানুষ। বিশেষ করে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশিসহ বিশ্বের অনেক দেশের মানুষ কানাডায় আসেন। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ এশিয়ার প্রতিটি দেশ থেকে হাজার হাজার মানুষ এসে আশ্রয় প্রার্থী হয়েছেন।
মার্ক কার্নি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই কানাডার অভিবাসন নীতিতে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে। একসময় তুলনামূলকভাবে উদার বলে পরিচিত দেশটি...