গুগল ম্যাপসের তথ্য হালনাগাদে কাজ করা স্বেচ্ছাসেবী কমিউনিটি বাংলাদেশ লোকাল গাইডসের ১২ বছর পূর্তি ও ৩০০তম মিটআপ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটি এলাকার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৫৪ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তথ্যপ্রযুক্তিবিদ, প্রকৌশলী, উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।আয়োজনে গুগলের আন্তর্জাতিক সম্মেলন কানেক্ট লাইভ ২...