‘রাজনীতিবিদরা যখন গাছ লাগান, আমরা তার ছবি তুললে তারা সন্তুষ্ট হন। আবার তারা যখন দমন-পীড়ন চালান, সেই ছবি তুলতে গেলে আমাদের ওপর চড়াও হন। আলোকচিত্র সাংবাদিকদের কাজের যথাযথ মূল্যায়ন হয় না।’ শুক্রবার বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন আলোকচিত্রী শহিদুল আলম। দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে শুরু হয়েছে ‘বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬’। উদ্বোধনী অনুষ্ঠানে শহিদুল আলম বললেন, ‘আলোকচিত্র সাংবাদিকদের অবদানকে সামনে আনতেই এ আয়োজন।’ এবারের প্রতিযোগ...