বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন দাবি ও সমস্যা শুনে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগ, চাকরিতে বয়সসীমা শিথিল, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন চালুসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সরকারপ্রধান এসব আশ্বাস...