ডেভিস কাপ টেনিসে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ভিয়েতনামের ফান থিয়েতে চলমান ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫ প্রতিযোগিতায় শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১ নম্বর বাছাই দলের বিপক্ষে এই জয় এবারের আসরে বাংলাদেশের প্রথম।আজ বৃহস্পতিবার নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখান বাংলাদেশের খেলোয়াড়েরা। দিনের প্রথম একক ম্যাচে কাব্য গায়েন ০-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান বাহরাইনের আহমেদ আলসায়েদকে। প্রথম সেটে হেরে পিছিয়ে পড়...