স্থানীয় সরকার নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সরগরম হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি। নির্দলীয় এই নির্বাচনে অংশ নিতে দলটির প্রায় প্রতিটি পর্যায়ে একাধিক নেতার আগ্রহ আছে। তাই বিরোধী দলের সঙ্গে লড়াইয়ের আগে নিজেদের মধ্য থেকেই একজন করে প্রার্থী বেছে নেওয়াই এখন বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দলটিতে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সিটি করপোরেশন থেকে শুরু করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ— প্রায় প্রতিটি পদেই গড়ে তিন থেকে চারজন করে নেতা দলের সমর্থন পেত...