প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের দ্বিতীয় গন্তব্য হিসেবে চীনকে বেছে নিয়েছেন। সফরটি ঘিরে দেশ-বিদেশের সংবাদমাধ্যমগুলোতে ব্যাপক আগ্রহ ও উচ্চপ্রত্যাশা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ঐতিহাসিক সফরে দুই দেশের মধ্যে ১৫টির বেশি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, যার মধ্যে বড় ধরনের অবকাঠামো ও শিল্প প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।ঐতিহাসিকভাবেই বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠ বন্ধু। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত ৫০ বছরেরও বেশি সময় ধরে দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভ...