বাড়ি থেকে বের হওয়ার পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নিজের বাড়িতেই অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বৃদ্ধ ডালিমন নেছা ও তার পরিবার। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের বিরুদ্ধে চলাচলের পথ বন্ধ করে দেওয়া এবং বাঁশ দিয়ে পিটিয়ে পরিবারের তিন সদস্যকে আহত করার অভিযোগও করেছেন তারা।
পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আরজেল, বাবুল হোসেন ও আবুল হোসেন তাদের ওপর নির্যাতন চালিয়ে আসছেন। প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে...