শৈশবে শরীরের হাড়, পেশি ও মেরুদণ্ডের দ্রুত বিকাশ ঘটে। এই সংবেদনশীল সময়ে অতিরিক্ত ভারী স্কুলব্যাগ বহন শিশু-কিশোরদের শারীরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। শরীরের মোট ওজনের ১০ থেকে ১৫ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন করা উচিত নয়। অর্থাৎ, আপনার সন্তানের ওজন ২০ কেজি হলে তার ব্যাগের ওজন ২-৩ কেজির বেশি হওয়া যাবে না।
অতিরিক্ত ওজনের প্রভাব
ব্যাগের ওজনে ঘাড়, কাঁধ ও পিঠের পেশিতে প্রচণ্ড চাপ পড়ে, যা থেকে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে। ভারসাম্য বজায় রাখতে শিশুরা সামনের দিকে ঝুঁকে হাঁটার অ...