বাংলাদেশের
লোকশিল্প জগতে ময়মনসিংহ অঞ্চলের
লোকশিল্পের বিশেষ স্বাতন্ত্র্য বিদ্যমান। আচার্য দীনেশ চন্দ্র সেন বলেছেন, ‘বঙ্গদেশ
বস্ত্র বয়নশিল্পের জনমভূমি। বসরার যেমন গোলাপ, হিমালয়ের
যেমন দেবদারু, বস্ত্রবয়ন শিল্প তেমন বঙ্গের নিজস্ব।
এক্ষেত্রে বাঙ্গালীর প্রতিদ্বন্দ্বী নেই।’ কথাটি বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের বস্ত্রশিল্পের জন্য প্রযোজ্য। বাস্তবে,
বস্ত্রবয়ন শিল্পে বাঙালির ঐতিহ্য তার প্রাপ্ত ইতিহাসের
চেয়েও দীর্ঘ। যে সময়কার বাঙালির
জাতীয় ইতিহাস এখনো আমাদের কাছে
তিমিরাচ্ছন্ন, সে সময়ও তার
বস্ত্রবয়ন...