পৃথিবী থেকে প্রায় ১
হাজার ৬০০ আলোকবর্ষ দূরে
একটি মৃত নক্ষত্রের চারপাশে
গ্রহের ধ্বংসাবশেষ দিয়ে তৈরি দুটি
বলয়ের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আগে এ ধরনের
নক্ষত্রের চারপাশে একটি বলয় দেখা
গেলেও এবারই প্রথম দুটি স্বতন্ত্র বলয়ের
অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। গবেষকদের
ধারণা, নক্ষত্রটির মৃত্যুর সময় ধ্বংস হয়ে
যাওয়া গ্রহের কিছু অংশ এখনো
টিকে আছে। এই আবিষ্কার
থেকে ভবিষ্যতে আমাদের সৌরজগতের পরিণতি সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে।
গবেষণায় পাওয়া নক্ষত্রটির নাম জে১৩২৮-১৪৫০।
এটি আকাশগঙ্গা ছায়াপথের কন্যা নক্ষত্...