কুড়িগ্রামের বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য পুনরায় মনোনীত হয়েছেন মো. নুরুল ইসলাম। গতকাল রবিবার তার পুনর্নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে ২০২৫ সালের ২ জুলাই তিনি প্রথমবারের মতো বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে বিদ্যালয়ের পুরোনো ভবন সংস্কার করা হয়। পরে ২০২৬ সালের ৩০ জুন ব...