তৈরি
পোশাকশিল্পের ওপর নির্ভরতা কমিয়ে
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে ২০১৬ সাল
থেকে প্রতি বছর একটি পণ্য
বা খাতকে ‘বর্ষপণ্য’ ঘোষণা করে আসছে সরকার।
লক্ষ্য ছিল, নীতিসহায়তা, করছাড়
ও প্রণোদনার মাধ্যমে নতুন খাতের রপ্তানি
সক্ষমতা বাড়ানো। তবে বাস্তবে এ
উদ্যোগের সুফল মিলছে না।
এক বছর পরপর বর্ষপণ্য
বদলালেও আগের খাতের অগ্রগতি
মূল্যায়ন, দীর্ঘমেয়াদি সহায়তা ও জবাবদিহির কার্যকর
ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে
সম্ভাবনাময় অনেক খাতের জন্য
বর্ষপণ্য ঘোষণা কার্যত কাগুজে উদ্যোগে পরিণত হয়েছে।
বাণিজ্য
মন্...