মাসখানেক ধরে ভারী বৃষ্টিপাত হয়নি। তবু সড়কে জমে আছে হাঁটুপানি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা থেকে বারতোপা সড়কের বর্ণমালা মোড় পর্যন্ত প্রায় ৬০০ ফুট অংশের চিত্র এটি। বছরের বেশিরভাগ সময়ই এ সড়ক দিয়ে চলাচল করতে হয় নোংরা পানি পেরিয়ে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও সমাধান পাননি স্থানীয় বাসিন্দারা।
তাদের ভাষ্য, শিল্পাঞ্চল হিসেবে পরিচিত শ্রীপুরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তার কাছাকাছি হওয়ায় বর্ণমালা মোড় এলাকায় গড়ে উঠেছে আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ড...