চট্টগ্রামের
বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
ট্রাস্ট। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে ঘর পুনর্নির্মাণের জন্য
ঢেউটিন, নির্মাণসামগ্রী, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী।
সোমবার
দিনব্যাপী বাঁশখালীর খানখানাবাদ মাদ্রাসা থেকে পার্শ্ববর্তী দুটি ইউনিয়ন এবং ষাট
গড়তলা, মিনজিরিপাড়াসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব সহায়তা
বিতরণ করা হয়।
ট্রাস্টের
ম্যানেজিং ট্রাস্টি ও চেয়...