দুর্যোগ মোকাবিলায় বন্যাদূর্গতদের প্রয়োজনীয় ত্রাণ ও নগদ সহায়তা বরাদ্দের কথা জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে এমনভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যেন কোনো ক্ষতিগ্রস্ত পরিবারই ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত না হয়।’আজ মঙ্গলবার সকালে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জান...