রাষ্ট্রীয় সম্প্রচারে যুদ্ধবিরতির ঘোষণা। কূটনৈতিক আলোচনায় শান্তির আশ্বাস। অথচ ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে সামান্য শব্দেও বিস্ফোরণের আতঙ্ক, রাতভর কান পেতে থাকা এবং প্রিয়জনকে হারানোর ভয়।এই শহরের ৪৪ বছর বয়সী এক মা পারিসার অভিজ্ঞতায় যুদ্ধবিরতি কখনও আসেনি। নিরাপত্তার কারণে তাঁর পুরো পরিচয় প্রকাশ করেনি আলজাজিরা। বুধবার (৫ আগস্ট) প্রকাশিত এক প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক প্রতিবেদনে বারবার হামলার মধ্যে নিজের জীবন, পরিবার ও শহরের মানুষের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।একই সঙ্গে বন্দর ও বিমানবন্দরে হামলা১১ জু...