বাংলা ভাষায় ‘আদর্শ’ শব্দটির অর্থ হলো- এমন একটি চিন্তা বা মূল্যবোধ যা উন্নত এবং অনুসরণযোগ্য, এমন কিছু যা দেখে বা যা অনুসরণ করে অন্যরা নিজেদের উন্নত করতে পারে। আবার এই শব্দটি কারো কারো ক্ষেত্রে ‘বিশেষণ’ হিসেবেও ব্যবহৃত হয়। আদর্শিক লড়াই বলতে এমন কোন ধারাবাহিক কর্মকাণ্ড যা কোন নির্দিষ্ট আদর্শকে প্রতিষ্ঠা করা বা সেই আদর্শের পথ ধরে এগিয়ে যাওয়াকে বোঝায়। আর, এমন কাজ যারা নিষ্ঠা ও একাগ্রতার সাথে করতে সক্ষম হন, তারা পরিচিত হন আদর্শ ব্যক্তি বা আদর্শ সৈনিক হিসেবে। আজ তেমনই একজন ‘আদর্শ সৈনিক’-এর বিষয়ে আলোচনা...