জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়েছে। বিরোধী দলের দাবি, সংসদে আসনের অনুপাতে তাদের একাধিক স্থায়ী কমিটির সভাপতি পদ পাওয়ার কথা। তবে সরকার বলছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের পরই সনদ অনুযায়ী এসব পদ বণ্টন করা হবে। এ নিয়ে রবিবার রাতে সংসদে অনির্ধারিত আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি।
বিতর্কে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ম...