একটি
শিশু একদিন তারা হয়ে গেল।
তারপর কী হলো? সেই
গল্প লিখেছে সাবিকা সামরিন। সে থাকে
ঢাকায়; দ্বিতীয় শ্রেণিতে পড়ে বটমলী হোম
বালিকা উচ্চবিদ্যালয়ে
এক দেশে ছিল ছোট্ট
একটি মেয়ে। ওর শরীর তারাদের
মতো হলদেটে রঙের। তাই ওর নাম
তারাবতী।
তারাবতী
একদিন ওর মাকে বলল,
‘মা, আমি কেন তারাদের
মতো আকাশে ভেসে বেড়াই না?’
এ কথা শুনে মা
হেসে বললেন, ‘তুমি তো মানুষ,
তুমি আবার তারা হতে
যাবে কেন?’
‘কারণ
আমি তারাদের মতো কাজ করি!
তারারা যেভাবে মেঘ দিয়ে নিজেকে
ঢাকে আবার বের হয়ে
আসে; সেরকম আমিও ঝোপের...