চারপাশে বই, চোখেমুখে উচ্ছ্বাস আর হাতে পুরস্কার। সকাল থেকেই চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জড়ো হয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বই পড়ার অভিজ্ঞতা নিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতেই চলছে অপেক্ষা।
এটি সাধারণ কোনো পুরস্কার বিতরণী সভা নয়। বই পড়ার অভ্যাসকে ঘিরেই এই উৎসব। যে বই এতদিন ছিল অবসরের সঙ্গী, সেই বই পড়ার স্বীকৃতি পেতেই আজ একসঙ্গে হাজির হাজারো শিক্ষার্থী।
বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে আজ শুক্রবার জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মহানগরের বইপড়া কর্মসূচি...