ভাষাশহীদদের প্রতি সম্মান রেখেই বছর বছর বসে অমর একুশে বইমেলা। পৃথিবীতে সম্ভবত মাসজুড়ে বইমেলার নজির বাংলাদেশেই। বলা হয়, এ মাসেই সবচেয়ে বেশি বই বিক্রি। সারা বছর থাকে অন্ধকারে। অন্যান্য দেশে মাস জুড়ে বইমেলার নজির নেই। তবে ওইসব দেশে সারা বছরই বিক্রির খবর জানে সবাই। আমাদের দেশেও যে বছর জুড়ে বই বিক্রি হয় না, তেমনটি নয়। কিন্তু তুলনা করলে তা বলার মতো কিছুই না। বইয়ের প্রতি আকৃষ্ট করতে যেসব উদ্যোগ দরকার, তেমন পদক্ষেপ নেওয়া হয় না সরকারি-বেসরকারি কোনো পক্ষ থেকেই। সব বাদ দিয়ে যদি এমন কাঠখোট্টা প্রশ্নও কর...