জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যা মামলায় তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গত ৩০ জুন বংশাল থানার এই মামলার তদন্ত কর্মকর্তা আদালতে এ অভিযোগপত্র জমা দেন। আজ বুধবার মামলার বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন জিপু এ তথ্য জানান। অপর দুই আসামি হলেন— বর্ষার প্রেমিক মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান। অভিযোগপত্রে বলা হয়েছে, এটি তাৎক্ষণিক কোনো হামলা ছিল না; বরং এক মাস ধর...