রোদ্রির বার্সেলোনায় যাওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত। স্পেনের এই মিডফিল্ডার কাতালান ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্তে অটল। এর মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে যে কেন রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েও শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোদ্রি।স্প্যানিশ সাংবাদিক রামোন আলভারেজ দে মোন তার ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের প্রধান নির্বাহী হোসে আনহেল সানচেজের সঙ্গে বৈঠক করেছিলেন রোদ্রি। ওই বৈঠকে রিয়ালের জার্সি পরার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন স্পেনের এই তারকা। ত...