সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালন কার্যক্রমে বিঘ্নের কারণে ফ্লাইট বিলম্ব, বাতিল ও সময়সূচি পরিবর্তনের মুখে পড়া যাত্রীদের দ্রুত তথ্য জানানো এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে এয়ারলাইনসগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যাত্রীদের খুদে বার্তা, ফোনকল, ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানাতে হবে। ফ্লাইট নিশ্চিত না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না আসার নির্দেশনাও দিতে বলা হয়েছে।মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রু...