বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শুরু করতে দেরি হওয়ায় ফ্রান্স ফুটবল ফেডারেশনকে (এফএফএফ) ১০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। গত ২৮ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগের ম্যাচটিতে ফ্রান্সের খেলোয়াড়দের মোজায় ভুল রঙের টেপ ব্যবহারের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়।ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচে ১-০ গোলে জিতেছিল ফ্রান্স। তবে খেলোয়াড়দের মোজায় ব্যবহৃত টেপের রং নিয়ে আপত্তি জানায় ম্যাচ কর্তৃপক্ষ। ফলে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি ফরাসি খেলোয়াড়েরা। শেষ মুহূর্তে টেপ পরিবর্তন করতে হওয়ায় পিছিয়ে যায় ম্যাচ...