বুরকিনা ফাসোর বিপক্ষে
প্রীতি ম্যাচে ৭-০ গোলের দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে সেলেসাও জার্সিতে
নিজের প্রথম গোলটি পেয়েছেন ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে
অভিষেকে গোল পাওয়ার আনন্দের পাশাপাশি দর্শকদের অতিরিক্ত প্রত্যাশা ও চাপ নিয়ে খোলামেলা
কথা বলেছেন এই উঠতি তারকা।
ম্যাচ শেষে নিজের অনুভূতি
প্রকাশ করতে গিয়ে মাস্তানতুয়োনো জানান, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াতে পেরে আমি ভীষণ খুশি।
এটা আমার কাছে ভীষণ বিশেষ কিছু। আপনারা জানেন, আমি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাইনি এব...