সোনালি সুতা ও চুমকির নিখুঁত নকশায় তৈরি নীল মখমলের মুখপট্টি (ফেস মাস্ক)। যেন রাজকীয় মুকুট। গলায় ঝলমল করছে সোনালি রঙের চেইন। আর পিঠের বিশাল কুঁজ থেকে গলার নিচ পর্যন্ত নেমে এসেছে বাহারি সুতা ও পুঁতির তৈরি ঝুলন্ত ঝালর। রাজপ্রাসাদের কোনো ঘোড়া বা হাতি নয়, চাটগাঁর লাল বিরিষকে (রেড চিটাগং কাউ) এমন রাজকীয় ভঙ...