ভর্তুকি নবায়ন না হলে সাইপ্রাস ও গ্রিসের মধ্যে চলাচলকারী ফেরি সার্ভিস চালু রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন চুক্তিভিত্তিক পরিচালনাকারী প্রতিষ্ঠান স্ক্যানড্রো হোল্ডিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা চারালাম্বোস মানোলি।
শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘমেয়াদে ফেরি সার্ভিসটিকে আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্য এখনো অর্জন করা সম্ভব হয়নি।
২০২২ সালে ইউরোপীয় কমিশনের অনুমোদনের পর তিন বছরের সরকারি ভর্তুকির ভিত্তিতে এ রুট চালু হয়। পরে সেই ভর্তুকির মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়ানো হয়।
মা...