ইরানের উত্তর অঞ্চলের শহর নূর। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকা হত্যাকারী তরুণ বিলালের গলায় দড়ি পরানো। ঠিক সেই মুহূর্তে নিহত সন্তানের মা সামেরেহ আলিনেজাদ হত্যাকারীর গালে চড় মেরে চিৎকার করে বলেছিলেন— ‘আমি তোকে ক্ষমা করে দিলাম!’ এরপর ঘাতকের মায়ের সঙ্গে বুক মিলিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি— শত অপরাধের পরও মায়ের হৃদয় তো একই সুতোয় বাঁধা!
কিন্তু পৃথিবীর সব দৃশ্য সমবেদনায় শেষ হয় না। আমাদের দেশের বাস্তবতায় ক্ষমার মঞ্চ নেই, আছে লোহার গরাদ। যে সন্তান কখনো মাকে ছাড়া রাতে ঘুমায়নি, তাকে রেখে আসতে হয়...