একসময় বিকেল হলেই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা-বাগানের মাঠ মুখর হয়ে উঠত শিশু-কিশোর, তরুণ ও চা-শ্রমিকদের হাসি-আনন্দে। কারও পায়ে ফুটবল, কারও হাতে ক্রিকেট ব্যাট—খেলাধুলার প্রাণচাঞ্চল্যে জমে উঠত পুরো মাঠ। কিন্তু সেই মাঠ এখন বালু, ইটের খোয়া, রাবিশ, ছোট-বড় লোহার টুকরা, পেরেক ও প্লাস্টিক বর্জ্যে ছেয়ে আছে। প্রায় এক মাস ধরে খেলাধুলা বন্ধ থাকায় হতাশ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, গত ১৯ থেকে ২১ জুন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্...