ঢাকার কোনো
ব্যস্ত সড়কের ফুটপাত দিয়ে হাঁটতে বের হলে অনেক সময় মনে হয়,
ফুটপাতটি পথচারীদের জন্য নয়। কোথাও
দোকানের পণ্য, কোথাও রেস্তোরাঁর চেয়ার-টেবিল,
কোথাও ফলের দোকান,
কোথাও মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি।
কোনো কোনো স্থানে নির্মাণসামগ্রীও পড়ে থাকে দিনের পর দিন। ফলে ফুটপাতের ওপর দিয়ে
হাঁটার পরিবর্তে মানুষকে নেমে আসতে হয় মূল সড়কে। কয়েক ফুট জায়গা দখল করে একজন হয়তো
নিজের ব্যবসার পরিসর বাড়াচ্ছেন, কিন্তু তার সেই সুবিধার মূল্য দিতে হচ্ছে অসংখ্য পথচারীকে।
ঢাকার মতো
ঘনবসতিপূর্ণ মহানগরে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।...