হাতে অস্ত্র, চোখে কালো
সানগ্লাস, চারপাশে অনুসারীর ভিড়— আশপাশের সবাই দেখছে সমীহর দৃষ্টিতে। সিনেমার পর্দায়
গ্যাংস্টাররূপী এমন নায়কের দৃশ্য যখন কোনো কিশোরের বাস্তব জীবনের আদর্শ হয়ে ওঠে,
তখন এর পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ।
বর্তমান সময়ের অনেক
সিনেমা, ওয়েব সিরিজ ও অনলাইন কনটেন্টে অপরাধজগতের ‘বস’ বা গ্যাংস্টারকে মূল নায়ক
হিসেবে গ্লোরিফাই করা হচ্ছে। এসব চরিত্রের ক্ষমতা, প্রতিশোধ ও অস্ত্রের দাপটকে এতটাই
আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় যে, তাদের অপরাধের কালো দিকটি আড়ালে পড়ে যায়। ফলে
কিশ...