ফিলিস্তিনি সংসদ (আইনসভা) নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটার তালিকায় নিবন্ধন ও তথ্য হালনাগাদের জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। আগামী ২৮ নভেম্বর ফিলিস্তিনি আইনসভা বা লেজিসলেটিভ কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত জুলাইয়ে আইনসভা নির্বাচনের তারিখ নির্ধারণ করে একটি ডিক্রি (আদেশ) জারি করেন।এক বিবৃতিতে হামাস বলেছে, ‘আসন্ন নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে ফিলিস্তিনিদের দ্রুত ভোটার তালিকায় নিবন্ধন ও নিজেদের তথ্য হালনাগাদ করার আহ্...