ঈদুল আজহার টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজারো মানুষ। আর রবিবার সকাল থেকে মাদারীপুর হয়ে ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা যায়। প্রচণ্ড গরম উপেক্ষা করেই নিজ নিজ গন্তব্যে ছুটেছেন কর্মব্যস্ত মানুষ।সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-বরিশাল-মাদারীপুর মহাসড়কের বিভিন্ন বাসে...