সড়কের টেন্ডারের সিন্ডিকেট ভাঙতে পারেননি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। তিনি বলেন, এখানে অভিজ্ঞতার শর্তের কারনে একই লোক বারবার কাজ পাচ্ছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) 'এনার্জি ফর চেঞ্জ' প্...