এক শীতল সন্ধ্যার গল্প
১৮৪৯ সালের ২২ ডিসেম্বর। সেন্ট পিটার্সবার্গের সেমেনোভস্কি স্কোয়ার। দাঁতে দাঁত চেপে ধরা হাড়কাঁপানো শীত। বরফে ঢাকা মাটিতে দাঁড়িয়ে আছে আটজন তরুণ। তাদের চোখ বাঁধা। তাদের সামনে সারিবদ্ধ ফায়ারিং স্কোয়াডের সৈন্যরা। কমান্ডারের আদেশের অপেক্ষায় সবাই। সেই আটজনের মধ্যে একজন, আটাশ বছরের এক যুবক— ফিউদর দস্তয়েভস্কি। তার প্রথম উপন্যাস ‘গরিব লোক’ (Poor Folk) প্রকাশিত হয়েছে মাত্র তিন বছর আগে। সাহিত্যিক মহলে তিনি পরিচিত মুখ। কিন্তু এখন তিনি রাজদ্রোহীর অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।...