ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন হাসান মাহমুদ। লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বোর হয়ে ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। মাঝখানে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অবশ্য পাননি উইকেটের দেখা। নাহিদ রানার চোটের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী মাসে টেস্ট খেলতে এলপিএলকে 'না' বলে দেশের বিমান ধরবেন এই পেসার। আর প্রস্তুত হবেন টেস্টের জন্য।গণমাধ্যমে হাসান বললেন, 'অবশ্যই, আগে বাংলাদেশ টিম। আগে নিজের দেশ তারপর অন্য খেলা। অবশ্যই আমাকে যেতে হবে। কয়েকজন ফাস্ট বোলার ইনজুরিতে আছে। সামনে অনেক বড় সুযোগ, অস্ট্রেলিয়ার বিপক্...