নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে দোকান বন্ধ করে চলে গেছেন ওষুধ ব্যবসায়ীরা। একটি দোকানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অননুমোদিত ওষুধ রাখায় দোকানমালিককে করা হয় জরিমানা।আজ মঙ্গলবার আড়াইহাজার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
এ সময় আল আমিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফিজিশিয়ান স্যাম্পল রাখা, অননুমোদিত ওষুধ বিক্রি, সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ও...